লক্ষ্মীপুর প্রতিনিধি
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন গত ২০ মে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নির্বাচনে এনাম আহম্মেদ ৩৪ ভোট এবং শহিদুল ইসলাম ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পান ৬ ভোট।
এছাড়া রোকসানা ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত প্রতিনিধিরা সকল শিক্ষক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা হবে।
শিক্ষক পরিষদের এ নির্বাচন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছা জানাতে সহকর্মীদের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা যায়।







আরও পড়ুন
নৈতিকতা ও প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় বিপজ্জনক, মন্তব্য পানিসম্পদমন্ত্রী
রামগঞ্জের রসুলপুর এলাকায় মাদকের বিস্তার, আলোচনায় যুবলীগ নেতা মাসুম
লক্ষ্মীপুরে সরকারি জমিতে অবৈধ বালু মজুদ: ২০ হাজার টাকা জরিমানা