স্টাফ রিপোটারঃ
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।
নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি আশুলিয়া থানা পুলিশের।







আরও পড়ুন
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পাওয়ায় পুনরায় চালু হচ্ছে না চন্দ্রগঞ্জের সোনালী ব্রিকস্
নৈতিকতা ও প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় বিপজ্জনক, মন্তব্য পানিসম্পদমন্ত্রী
ঢাকার উত্তরা থেকে চীনা এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে, এসআরবি-৩