মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে চররমনী মোহন ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে মজুচৌধুরীর হাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মহসিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আবুল মালেক ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক  হাসান মাহমুদ ইব্রাহিম।
ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু হাওলাদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের,সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মিলন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মমিন, সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব  জাকির হোসেন, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান,সহ-কৃষি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন জনি, জেলা যুবদলের কোষাধ্যক্ষ জুয়েল আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির আহমেদ রাজু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান প্রমূখ। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মীসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।