লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে সাড়ে ৬ বছর বয়সি এক স্কুলছাত্র মারা গেছে। উপজেলা সদরে শাকচর গ্রামে সোমবার দুপুরে সরকার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদ একই এলাকার কাচারিবাগের মুদি ব্যবসায়ী আব্দুর রহিমের ছেলে ও স্থানীয় পলিগণ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
পরিবার জানায়, দুপুরে স্কুল থেকে এসে হামিদসহ দুই শিশু গোসল ও সাঁতারের লক্ষ্যে টিউব নিয়ে পুকুরে যায়। প্রতিদিনই তারা ঘরের পাশের ওই পুকুরে টিউবে ভেসে ভেসে গোসল ও সাঁতার শিখে। গোসল শেষে তার সঙ্গে থাকা অপর শিশুটি উঠে আসে। কিন্তু উঠে আসেনি হামিদ। এতে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে উঠে। পরে হামিদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে মৃত পেয়েছি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।







আরও পড়ুন
চন্দ্রগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ৷
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ
বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ