স্টাফ রিপোটারঃ
চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে অভিযান চালিয়ে তিনটি বিলাসবহুল গাড়িসহ বিপুল যন্ত্রাংশ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গাড়িগুলো হলো- লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫। বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
এছাড়া আমদানি মূল্য, পেমেন্টসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক দলিল ও লেনদেনের যাচাই করে সম্ভাব্য মানি লন্ডারিং সংশ্লিষ্টতা পরীক্ষা চলমান রয়েছে।
আল আমিন শেখ জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশের ঘোষণায় জাপান থেকে আনা কনটেইনার খুলতেই সামনে এলো চমকপ্রদ তথ্য। বিচ্ছিন্ন অবস্থায় লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫! সঙ্গে হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, সামনের অর্ধেক/হাফ-কাট টায়ারসহ বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ।
প্রাথমিকভাবে শনাক্ত করা উদ্ধারকৃত অংশগুলো লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫ এই তিনগাড়ি পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য বহন করে কি না, তা বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, সামনের অর্ধেক/হাফ-কাট ও অন্যান্য পার্টস বিবেচনায় চালানটির সম্মিলিত বাজারমূল্য প্রায় সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা হতে পারে।







আরও পড়ুন
ফুটবল খেলে ফেরার পথে দুই ট্রাকের সংঘর্ষ, আহত অন্তত ২০ যুবক
ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন