বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, শিক্ষা শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, আমাদের সেসময় হাতে-কলমে শিক্ষায় বেশি নজর দিতে হতো। আজকে এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগ। আমাদের সময় ইলেক্টনিক্স মিডিয়া পর্যন্ত ছিল না, স্মার্টফোনও ছিল না। আপনি এআইকে কীভাবে কাজে লাগাবেন, এটা নির্ভর করবে আপনার নিজস্ব দক্ষতা এবং উদ্দেশের ওপর। এআই প্রযুক্তি দিয়ে আপনি শিক্ষকের সহযোগিতা নিতে পারবেন। কিন্তু আমাদের সময় প্রাইভেট পড়তে হতো, কোচিংয়ে যেতে হতো। এখন আপনি প্রাইভেট না পড়লেও ইচ্ছা করলে সহযোগীতাগুলো পাচ্ছেন। কারণ চতুর্থ শিল্প বিপ্লবের সময় অনেকগুলো সুযোগ আপনাদের তৈরি হয়েছে। আজকে এআই’র মাধ্যমে চেষ্টা করলে টার্গেট পয়েন্টে পৌঁছানো খুব সহজেই সম্ভব।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।







আরও পড়ুন
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পাওয়ায় পুনরায় চালু হচ্ছে না চন্দ্রগঞ্জের সোনালী ব্রিকস্
ঢাকার উত্তরা থেকে চীনা এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে, এসআরবি-৩
রায়পুরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আহত ২