স্টাফ রিপোটারঃ
যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা ‘আমেরিকান এয়ারলাইন্সের’ একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
ফ্লাইটের পাইলট জানান, বিমানটি যখন মাঝ আকাশে ছিল, ঠিক তখনই হঠাৎ এক যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। এ সময় ৫ জন যাত্রী সামান্য আহত হন। বিমানের দায়িত্বপ্রাপ্ত ক্রু ও কেবিন অ্যাটেন্ডেন্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে ল্যাপটপের আগুন নেভাতে সক্ষম হন। পরবর্তীতে পাইলট বিমানটিকে নিরাপদে ডালাসের বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।







আরও পড়ুন
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলায় প্রেস কনফারেন্স
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ, রুখে দিল বিজিবি
মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু