লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেন, “আমাদের এদেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদকটাকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভাবমূর্তি, অর্জন এবং মেধাকে ধ্বংস করার জন্য তারা চক্রান্তে লিপ্ত। সেজন্য আমাদের তরুন সমাজকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে।”
২৯ আগস্ট (শনিবার) দুপুরে লক্ষ্মীপুর টাউনহলে লক্ষ্মীপুর সোসাইটি কর্তৃক আয়োজিত সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভার আশেপাশে ১০০-১৫০ একরের মধ্যে এ বিশ্ববিদ্যালয়টি হবে। বাড়ির পাশে পড়াশোনার জন্য এটি উত্তম সময় হবে। ঢাকা গিয়ে পড়াশোনা করা সবার পক্ষে সম্ভব হয়না। শিক্ষাকে প্রায়োরিটি দিতে পারলে সামাজিক অবক্ষয় থেকে আমরা মুক্তি পাবো।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।
পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।







আরও পড়ুন
মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা