বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত।
এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তার সাথে চুক্তি বাতিল করে তাকে অব্যাহতি দেওয়া হয়
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের স্বাক্ষর রয়েছে।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে ৪৩৮তম হযরত দেওয়ান শাহ (রাঃ) মেলা এবারও হচ্ছে না
মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের উদ্যোগে চরশাহীতে ১০টি মসজিদে গরম পানির হিটার বিতরণ
নুরুল্যাপুর মাদ্রাসার শিক্ষকরা নীতিমালা উপেক্ষা করে ব্যবসায় মগ্ন! শিক্ষা না বাণিজ্য?