মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জে আলোচিত প্রভাতী সংঘের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অবস্হিত ঐতিহ্যবাহী আলোচিত প্রভাতী সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিগণ প্রভাতী সংঘের অতীত কার্যক্রম তুলে ধরে বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন স্হানীয় পর্যায়ের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক যে কোন প্রয়োজনে ভূমিকা রেখেছে। তবে গত ১৮ বছর রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে প্রভাতী সংঘের কার্যক্রম কিছুটা স্থগিত থাকলেও আবারও সংগঠন নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে।

প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বলেন অতীতের ন্যায় আমরা সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখবো। সামাজিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাবো।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সহ- সভাপতি নজরুল ইসলাম টিটু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম রুমন, আনোয়ার হোসেন প্রমুখ।


শেয়ার করুন