লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
বুধবার (০১ জুলাই) দিবাগত রাত ১২:৩০ ঘটিকার সময় চন্দ্রগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ থানাধীন ০৮নং দত্তপাড়া ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন রাসেল আহাম্মেদ (২৫), মোঃ ইব্রাহিম আহম্মেদ (২৬) এবং মোঃ বেল্লাল হোসেন ওরফে বেল্লাল (৩৬)। গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০০ (একশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল। এই অপরাধে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। থানা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে আমাদের এই নিয়মিত মাদক উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
প্রশাসনের নাকের ডগায় মাদক বাণিজ্য: চন্দ্রগঞ্জবাসীর উদ্বেগ!