স্টাফ রিপোটার
রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন।
নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন।
অভিযোগ ওঠে, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে লতা সমাদ্দার অভিযোগ করেন, পুলিশ পোশাক পরা এক ব্যক্তি তাকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন।
চাকরি হারানোর পর থেকেই নাজমুল তারেক দাবি করে আসছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো ধরনের কটূক্তি করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই।
তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের পাশে থাকা এক দোকানদারও বিষয়টি প্রত্যক্ষ করেছিলেন এবং তার বক্তব্য ছিল, নাজমুল টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি।
পরে চাকরিতে পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন।







আরও পড়ুন
লক্ষ্মীপুর হাজিরপাড়ায় বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করছেন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি