মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চন্দ্রগঞ্জ উপজেলায় প্রবাসী দুই ভাই সজীব ও সুজনের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কামারহাট এলাকার প্রবাসী দুই ভাই সজীব ও সুজনের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় কামারহাট বাজারের ঈদগাহ ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
প্রসঙ্গত, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে
সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শিকার হন দুই ভাই। ঘটনাস্থলেই দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়।
সজীব ও সুজন লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের বড় ও মেঝো ছেলে। দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় সজীব ও সুজনের বাবা-মা।
জানাজায় স্থানীয় বিএনপি, জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় উপস্থিত সবাই মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।