স্টাফ রিপোটারঃ
কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আনোয়ার হোসেন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম দাবি করেছেন- তার স্বামীকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি উত্তর পেন্নই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয়দের দাবি, ভোররাতে আনোয়ার হোসেন দলবল নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী তাদের আটক করার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণপিটুনিতে আনোয়ার আহত হন এবং পরে মারা যান।
সাবেক এক ইউপি সদস্য বলেন, আনোয়ার হোসেন অতীতে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় চুরি, ডাকাতি, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধ ড্রেজিং ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের পর থেকে তিনি গ্রামের বাইরে অবস্থান করছিলেন। রোববার ভোরে দলবল নিয়ে ডাকাতি করতে গ্রামে এলে স্থানীয়রা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় সংঘর্ষে গণপিটুনিতে আনোয়ার আহত হন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রোববার ভোররাতে আনোয়ার ডাকাতির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করেন। এ সময় গ্রামবাসীর হামলায় তিনি নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।







আরও পড়ুন
বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ১ ব্যক্তি নিহত, ওই শিশু আহত
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশিসহ ১,১৯৬ জন বিদেশি কর্মীকে আটক