লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আসিফুর রহমান, শিক্ষক গোলাম মোস্তফা বাবুল, কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহবুবুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃতি, গান ও নৃত্য পরিবেশন করেন।







আরও পড়ুন
চট্টগ্রামে তিনটি বিলাসবহুল গাড়িসহ বিপুল যন্ত্রাংশ উদ্ধার
ফুটবল খেলে ফেরার পথে দুই ট্রাকের সংঘর্ষ, আহত অন্তত ২০ যুবক
ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত