লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (২২ আগষ্ট) বিদ্যালয়ের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গভনিং বডির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন, মো. শহিদ উল্যা স্বপন, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্যাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অত্র বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ৪৪জন। তাদের সবাইকে নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়। বিদ্যালয়ে বিগত বছর গুলোতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সময় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতো। বিগত ১৫ বছরের ফলাফলের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অত্র বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা অত্র বিদ্যালয়ের উত্তর উত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের ফলাফল আরো ভালো করার পরামর্শ দেন।







আরও পড়ুন
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলায় প্রেস কনফারেন্স
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ, রুখে দিল বিজিবি
মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু