স্টাফ রিপোটারঃ
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।





আরও পড়ুন
চন্দ্রগঞ্জে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই: শিক্ষার্থীদের মানববন্ধন, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে বাস উল্টো তিনজন নিহত.আহত-২০, এর মধ্যে ৭জনের অবস্থায় আশংকাজনক
ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ