লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে যাত্রীবাহি বাস উল্টো এখন পর্যন্ত তিনজন নিহত ও কমপক্ষে ২৫জন আহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে বাবুল হোসেন(৬) ও অজ্ঞাত এক নারী ও এক পুরুষ রয়েছে। তাদের বয়স ৪০ থেকে ৪৫। তবে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে। এখন পর্যন্ত ১৫জনকে সদর হাসপাতাল ও ৫জন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের আবদুর রহমান,রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ ৭জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আজ সোমবার দুপুর বারোটার দিকে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামে একটি বাস ৩০/৩৫জন যাত্রী নিয়ে চৌমুহনী বাসটার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় বাসটি পৌঁছলে হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া ও অজ্ঞাত এক পুরুষ ও নারীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়। এসময় আবদুর রহমান,রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ অন্তত আরো ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৭জনের অবস্থায় আশংকাজনক। তবে বেপোরায়া গতি ও রাস্তার কারনে এই দূঘটনা বলে জানায় স্থানীয়রা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।




আরও পড়ুন
ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২, আহত অন্তত ২০
মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ