লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দোয়ার আয়োজন করেছে শিবির।
সোমবার (৩জুলাই) সকালে লক্ষ্মীপুর শহর শিবিরের আয়োজনে শহীদ আহমদ যায়েদ মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় শহীদ সাদ আল আফনান, সাব্বির হোসেন, কাউছার হোসেন বিজয়, ওসমান পাটোয়ারী সহ সকল শহীদদের রুহের আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন তারা।
শহর শিবিরের সেক্রেটারী ইসমাইল হোসেন ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শহর সভাপতি আব্দুল আউয়াল হামদু।
এছাড়া শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।







আরও পড়ুন
কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক
আদম ব্যবসায়ী বাবাকে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ায় জিম্মিকৃত এক প্রবাসীর স্বজনদের বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও