লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবারভিত্তিক উন্নয়ন, আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় এ আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল হাসান, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নূর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইউপি সদস্য কফিল উদ্দিন, আবদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। এ সময় উপকারভোগী পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং নির্ভুল তথ্যের ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আলোচনা করা হয়।







আরও পড়ুন
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ, রুখে দিল বিজিবি
মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকান্ডে সিএনজি চালক সুমন গ্রেফতার