মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হলে বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকা দিয়ে চার নারী ও দুই পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা এ চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। এতে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য হবে না। এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।







আরও পড়ুন
মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকান্ডে সিএনজি চালক সুমন গ্রেফতার
কাগজে গাড়ির যন্ত্রাংশ, কন্টেইনারে মিলল আস্ত বিএমডব্লিউ ও ৫ হাফ-কাট ট্রাক