ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষে বুধবার (১৮ নভেম্বর) উত্তাল ছিল আশুলিয়া-সাভার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পরিস্থিতি অনেকটাই থমথমে, তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। যেকোনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
বুধবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সকাল ৯টার পর পরিস্থিতি পাল্টে যায়। জামগড়া, নরসিংহপুর, খেজুরবাগান ও হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকা থেকে শ্রমিকরা বেরিয়ে এসে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার আশুলিয়ায় ১৩২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ৯০টি কারখানায় সাধারণ ছুটি, ১৪টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল। সাভার-আশুলিয়া ও গাজীপুর মিলিয়ে মোট ২০১টি কারখানা বন্ধ ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এসআরবি ও বিজিবির বিপুলসংখ্যক সদস্যরা।
শ্রমিকদের দাবি, মজুরি বোর্ড কত টাকা মজুরি নির্ধারণ করবে তা দ্রুত জানানো হোক।






আরও পড়ুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
চন্দ্রগঞ্জে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই: শিক্ষার্থীদের মানববন্ধন, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে বাস উল্টো তিনজন নিহত.আহত-২০, এর মধ্যে ৭জনের অবস্থায় আশংকাজনক