স্টাফ রিপোটারঃ
স্ক্যানার এড়াতে ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপে মুড়িয়ে আনা হয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ। কিন্তু কাস্টমস ও গোয়েন্দা সংস্থার নজরদারি এড়ানো সম্ভব হয়নি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রী। তাঁর কাছ থেকে এক কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা মূল্যের সর্বমোট ৫৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯টায় ওমানের মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান ওই যাত্রী। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এসব জানান।
জানা যায়, বিমানবন্দরে নামার পর ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর টিমের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তাঁর ব্যাগেজ ও দেহে তল্লাশি চালানো হয়। তাঁর ব্যাগে পেস্ট করে স্কচটেপে মোড়ানো স্বর্ণের অস্তিত্ব মেলে। কারিগরের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এ ছাড়া তাঁর প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।







আরও পড়ুন
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২ টন ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজ আটক করেছে কোস্ট গার্ড
চন্দ্রগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ৷
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ