স্টাফ রিপোটারঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
রোববার (৯ আগস্ট) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের দপদপিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, সর্বশেষ তথ্যমতে তিনজন নিহত হয়েছেন।







আরও পড়ুন
পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত
বিমানবন্দর থেকে ডন গ্রেফতার