স্টাফ রিপোটারঃ
পঞ্চগড় বোদা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বিজিবি। সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ।
রোববার (৯ আগস্ট) রাতে, জেলার বোদা থানাধীন লাহেরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাট বিওপির নায়েব সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের লাহেরিপাড়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে বিজিবি সদস্যরা৷
উল্লেখ্য, ট্যাপেন্টাডল একটি প্রেসক্রিপশন ঔষধ যা প্রধানত মাঝারি থেকে তীব্র ব্যথা ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। এটি অ্যানালজেসিক নামে পরিচিত ঔষধের একটি শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রায়শই অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা, আঘাতজনিত ব্যথা এবং দীর্ঘস্থায়ী ব্যথার মতো অবস্থার জন্য প্রেসক্রাইব করা হয়। ট্যাপেন্টাডল দুটি কার্যপ্রণালীকে একত্রিত করে: এটি একটি ওপিঅয়েড অ্যানালজেসিক হিসাবে কাজ করে এবং নরএপিনেফ্রিনের পুনঃশোষণকে বাধা দেয়, যা এর ব্যথা উপশমকারী প্রভাবে অবদান রাখে।







আরও পড়ুন
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আত্মহত্যা বলে প্রচার করা হলেও ময়নাতদন্তে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার প্রমাণ
বিয়ের ১৯ বছর পর ছেলের সঙ্গে এসএসসি মায়ের