লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দোয়ার আয়োজন করেছে শিবির।
সোমবার (৩জুলাই) সকালে লক্ষ্মীপুর শহর শিবিরের আয়োজনে শহীদ আহমদ যায়েদ মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় শহীদ সাদ আল আফনান, সাব্বির হোসেন, কাউছার হোসেন বিজয়, ওসমান পাটোয়ারী সহ সকল শহীদদের রুহের আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন তারা।
শহর শিবিরের সেক্রেটারী ইসমাইল হোসেন ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শহর সভাপতি আব্দুল আউয়াল হামদু।
এছাড়া শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।







আরও পড়ুন
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ
ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত সাবেক ইউপি সদস্য , স্ত্রীর দাবি পরিকল্পিত হত্যা
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মুঠোফোনে হুমকি