লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দাশেরহাট বাজারে নিউ তৃপ্তি বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ রায় দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী, র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা, পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্র জানায়, দাশেরহাট পশ্চিম বাজারে থাকা আলী হোসেন হৃদয়ের মালিকানাধীন নিউ তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা হয়। তৈরীকৃত খাবারে চেকারিং ব্যবহার করা হচ্ছে। খাবারের মোড়কে তারিখও উল্লেখ করা নেই।
এছাড়া ওই বেকারির কোন লাইসেন্স নেই। ফলে নিরাপদ খাদ্য আইনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন এবং বেকারির জব্দকৃত মালামাল নষ্ট করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।







আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৭৮ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ
কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু
দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামীর জানাজার সিদ্ধান্ত