মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

সিসিএস লক্ষ্মীপুর জেলা সভাপতি সহেল, সম্পাদক ফিরোজ

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৪ মে) আবুল হাসান সহেলকে সভাপতি এবং প্রকৌশলী ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৯ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস’র নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবদুল আজিম, মুহা. জামাল উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিয়াজ, মোঃ হাবিবুর রহমান হাবিব। সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ সাহা। ট্রেজারার মো: হাছিবুর রহমান, রিপোর্টিং ও মনিটরিং সেল সম্পাদক মাহমুদুন্নবী রাসেল, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহিন আলম মাহাবুব। দপ্তর সম্পাদক সিফাত রহমান, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। নারী ও ছাত্রী বিষয়ক সম্পাদক হাকীম ফারহানা ইয়াছমিন, শিক্ষা ও আইটি বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন তাজ। পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব আল হাসান, ভোক্তা-অধিকার বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান মুন্না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি জাহিদ হাসান তুহিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম তারেক। আইন বিষয়ক সম্পাদক এনামুল হক খান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ হোসেন। সেমিনার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমা আক্তার শিলা, পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেক রহমান, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ।

কার্যনির্বাহী সদস্য- আবদুল মালেক নিরব, মোঃ ইসমাইল খান সুজন, রেদওয়ান হোসাইন রিমন, আবদুল বাতেন, আব্দুল ওয়াহেদ।

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ লক্ষাধিক স্বেচ্চাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।


শেয়ার করুন