লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থি আইনজীবীরা জয়লাভ করেছে। অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে রাত ১১:৪৫মি. দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক হন মো. রফিক উল্যাহ।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছুউদ্দিন, সহ-সম্পাদক- কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক- মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক- মো. রেহানুল ইসলাম, অডিটর- জিহাদ হোসাইন, সদস্য- সাইফুল ইসলাম দিপু, আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন ও মো. জাকির হোসেন মোহন।







আরও পড়ুন
চন্দ্রগঞ্জ উপজেলায় প্রবাসী দুই ভাই সজীব ও সুজনের দাফন সম্পন্ন
পদত্যাগের ঘোষণা ভারতের শিক্ষামন্ত্রীর
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন