লক্ষ্মীপুর প্রতিনিধি
আধিপত্যা বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে দু-গ্রুপের গুলাগুলিতে আদিবা খাতুন(৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারী বাড়ি এলাকায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্যা বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের গুলিতে শিশু আদিবা খাতুনের পেটের ভিতর দিয়ে ঢুকে পিট দিয়ে বের হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা, পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিটি পেট ছিদ্র হয়ে বুকে দিয়ে বের হয়। তবে শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, আধিপত্যা বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।


আরও পড়ুন
চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুরে নিখোঁজের ৭দিন পর সেফটি ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী ‘চিতা’ গ্রেফতার