স্টাফ রিপোটার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নিশান-২’ নামে একটি ফিশিং বোট থেকে ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ১৮ জন জেলেসহ ফিশিং বোটটি সাগরে মাছ ধরা শেষে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দুপুর ১টার দিকে বোটের এক জেলে বিষয়টি মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে সাহায্য চান। তথ্য পাওয়ার পরপরই সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। পরে ইঞ্জিন বিকল হওয়া বোটটি শনাক্ত করে ভেতরে থাকা ১৮ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধার হওয়া বোট ও জেলেদের তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। উপকূলীয় অঞ্চল ও সমুদ্রে নিয়োজিত জেলেদের নিরাপত্তায় এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড







আরও পড়ুন
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২ টন ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজ আটক করেছে কোস্ট গার্ড
স্ক্যানার এড়াতে ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপে মুড়িয়ে আনা হয়েছিল কোটি টাকার স্বর্ণ
চন্দ্রগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ৷