মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২

স্টাফ রিপোটারঃ

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় একটি যানবনাহনের ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলার নবীনগর এলাকায় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাবু (৪০) ও সাজদার (৫০) নামের আরও দু’জন আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইয়ারুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তারা সবাই কৃষিশ্রমিক ছিলেন।

বাবু ও সাজদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।