স্টাফ রিপোটারঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদের মুয়াজ্জিন মো. সায়েম (২০) এর রহস্যজন মৃত্যু।
শুক্রবার রাত ৮টার দিকে মসজিদের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।তিনি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথম সায়েমের ঘরে যান এবং সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। তার ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার ৫০০ বস্তা চাল-গম-ধান গায়েব