মুক্তিকন্ঠ ডেস্কঃ
লক্ষ্মীপুরে মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) মধ্যরাতে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রাতেই নির্যাতিতা নিজে বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযুক্ত মোরশোদ ও সোহেলসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-একই ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের মৃত আবিদ মিয়ার ছেলে মোরশেদ আলম সোহেল (৩২) ও একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে সোহেল আহমদ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল আসামিরা। ঘটনার দিন মঙ্গলবার মধ্যরাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন ঐ গৃহবধূ। ওইরাতে মোরশেদ ও সোহেলসহ চারজন বাড়ির ছাদের সিঁড়ি রুম দিয়ে গৃহবধূর কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক গৃহবধূকে গণধর্ষণ করে তারা। এ সময় তার হাতে ও গলায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় তারা।
গণধর্ষণ শেষে বিষয়টি কাউকে না বলার জন্য এবং তাদের আরও ৫ লাখ টাকা দিতে হবে হুমকি-ধমকি দিয়ে চলে যায় তারা। পরে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ চন্দ্রগঞ্জ থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, গৃহবধূর মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর চন্দ্রপুর গ্রাম থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের দুই জনকে কারাগারে পাঠায়। বাকি দুই আসামি গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।







আরও পড়ুন
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
লক্ষ্মীপুরের কমলনগরে ভাড়াটে লোক দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা মামলায় আবু বকর ছিদ্দিক নামে এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মেঘনা নদীতে গোসলে নেমে ব্যবসায়ীর মৃত্যু