স্টাফ রিপোটারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা আইফোনসহ ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ ঘটনায় এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকার উত্তর তিলাই বিএসসি পাড়ায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফোনের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে। পুলিশ জানিয়েছে, এসব মোবাইলের অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
স্থানীয় লোকজন জানান, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের কেনা-বেচা চলে আসছে। বিভিন্ন এলাকা থেকে মোবাইল ব্যবসায়ীরা এসে এসব ফোন কিনে নিয়ে যান।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে।







আরও পড়ুন
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলায় প্রেস কনফারেন্স
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ, রুখে দিল বিজিবি
মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু