মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চালকসহ চার জন নিহত হয়েছেন

স্টাফ রিপোটার

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চালকসহ চার জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাঁচাশি গ্রামের ফেরদৌস ইসলামের ছেলে তরিকুল ইসলাম রিয়াদ (২৩), একই এলাকার মৃত আমিন খানের ছেলে পিকআপ চালক নাসির উদ্দিন (২৪), ময়মনসিংহ সদরের রাঘবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০) এবং একই এলাকার চিত্তরঞ্জন দেবনাথের ছেলে শুভ দেবনাথ (২৩)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।’