মুক্তিকন্ঠ ডেস্কঃ

লক্ষ্মীপুরে আন্তজেলা চোর চক্রের ৫সদস্য আটক। আটককৃতদের সাথে ৫টি মোটর সাইকেল ও ১টি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ প্রেস মিটিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর ভোররাতে একটি মোটরসাইকেল চুরির মামলার প্রেক্ষিতে মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও চাত্তারকে আটক করে পুলিশ।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেল পাঁচটি উদ্ধার করা হয়। পরে চাঁদপুরে অভিযান চালিয়ে আটক করা হয় আরও দুজনকে। আটককৃতদের বিরুদ্ধে আগেই একাধিক চুরির অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।







আরও পড়ুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
চন্দ্রগঞ্জে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই: শিক্ষার্থীদের মানববন্ধন, গ্রেফতার ২
মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ