লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল চন্দ্রগঞ্জ মধ্য বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাঈন উদ্দিনের চা দোকানের সামনে থেকে মোঃ মোবারক হোসেন চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোবারক হোসেন চৌধুরী চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেওপাড়া (মুন্সি বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ছিদ্দিক উল্লাহ এবং মাতা বিবি মরিয়ম।
ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, “গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয়দের মতে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে।







আরও পড়ুন
লক্ষ্মীপুরে চররমনী মোহন ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ছে, দাম কমায় খুশি ক্রেতা-বিক্রেতা
নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে: পানি সম্পদ মন্ত্রী এ্যানি