মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে মাদকসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হাছান, নির্বাহী সম্পাদক

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে  অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা ও  মোবাইল ফোন উদ্ধার।

সোমবার ( ১৫ জুন) সকাল ০৭:০৫ ঘটিকার সময় থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন ০৮নং দত্তপাড়া ইউপির ০৭নং ওয়ার্ডস্থ পূর্ব বটতলী জুনার বাড়িতে ওসমানের ঘরে অভিযান পরিচালনা করে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ও ইয়াবা বিক্রির নগদ ৩৩,৭০০/-টাকা এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসময় মোঃ সোহাগ(৩৮), মোঃ ওমর ফারুক(২৮), ওসমান হোসেন(৪২) দের হেফাজত হইতে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ দখলে রাখা সহ সহায়তা করার অপরাধে চন্দ্রগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করতঃ আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরো বলেন, “থানা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”