স্টাপ রিপোর্টার:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১০ পিস ইয়াবাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেনের ভাতিজা রিয়াজুল ইসলামকে আটক করেছে স্থানীয়রা।
পরে তাকে পুলিশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার ( ৫ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলামকে ১০ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি আহত হন। পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রব জানান, স্থানীয়রা ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। জনতার মারধরে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







আরও পড়ুন
খাদে পড়া গাড়ির ভিডিও করতে গিয়ে মাইক্রোবাস খাদে
চার বেসরকারি এয়ারলাইন্সের ১২টি উড়োজাহাজ বিক্রির উদ্যোগ
দেশে চলমান গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের শ্রমিক ও মালিকরা