লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ করেছে ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়।
বুধবার (১৩ মে) বেলা ২টার সময় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
বক্তব্যে তিনি চন্দ্রগঞ্জ উপজেলাকে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।
আনন্দ মিছিলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দসহ প্রায় একহাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় শিক্ষার্থীরা শ্লােগানে শ্লােগানে আনন্দ মিছিলকে আরো আনন্দময় করে তোলে।
এসময় চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানটি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন, লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য উপজেলাগুলো হচ্ছে,বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী।


আরও পড়ুন
সিসিএস লক্ষ্মীপুর জেলা সভাপতি সহেল, সম্পাদক ফিরোজ
চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদে হারুনের পাল্লা ভারি
লক্ষ্মীপুরে দরিদ্র পরিবারের পাশে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’