স্টাফ রিপাটারঃ
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি ডিসকভার মোটরসাইকেল এবং ভল্ট কাটার, কিরিচ, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
আটকৃতরা হলেন- চাঁদপুর সদরের জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩) ও মো. রবিউল আলম (৩৫), হাজীগঞ্জের মামুন মিজি (৪৫) এবং ফরিদগঞ্জের মো. কবির ভূঁইয়া (৪০) ও মো. নজরুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, পদুয়ার বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সেখান থেকে একত্র হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতি করতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।







আরও পড়ুন
দুদক চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান
সংকট কাটছে না, এলএনজির কার্গো নিয়ে অনিশ্চয়তা
রাজধানী এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ