মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

প্যারোলে মুক্তি পেয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় দীপু মনি

স্টাফ রিপোটারঃ

মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

তিনি জানান, ডা. দীপু মনির প্যারোলে মুক্তির জন্য গতকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তাঁর মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।

জেল সুপার আরো জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে কারাগারের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ পাহারায় সাবেক এই মন্ত্রীকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনার কথা রয়েছে।