মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

বিপুল ভারতীয় জাল নোট ও তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

স্টাফ রিপোটারঃ

চাপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার একটি আবাসিক বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি জাল নোট ও তা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৮ আগস্ট) রাতে র‍্যাব-৫-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়ার তোসিকুল ইসলাম ও নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার রসুলপুর মন্দিখোর গ্রামের শামীম আলী। তবে অভিযানের সময় জাল নোট চক্রের মূল হোতা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়তে পারেন..