ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মাইক্রোবাস খাদে পড়ার পর সেটির ভিডিও ধারণ করতে গিয়ে আরেকটি মাইক্রোবাসও দুর্ঘটনায় পড়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুমিল্লার দাউদকান্দির টামটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসের চালক ঘটনাটির ভিডিও ধারণের চেষ্টা করেন।
ঠিক তখন পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চাপ দিলে দ্বিতীয় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় চলে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ জানান, প্রথম গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আশপাশের লোকজন ছুটে যান এবং চালকদের উদ্ধার করেন। সৌভাগ্যক্রমে কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পরে দুটি মাইক্রোবাস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।







আরও পড়ুন
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২ টন ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজ আটক করেছে কোস্ট গার্ড
স্ক্যানার এড়াতে ব্যাগের ভেতর বিশেষ কৌশলে স্কচটেপে মুড়িয়ে আনা হয়েছিল কোটি টাকার স্বর্ণ
চন্দ্রগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ৷