লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দীন জাবেদের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে চন্দ্রগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রদল নেতা সাইফ উদ্দিন জাবেদের এই ধরনের কর্মসূচিতে সকলের কাছে প্রসংশিত হয়েছেন তিনি।
ছাত্রদল নেতা সাইফ উদ্দিন জাবেদ বলেন,‘‘লক্ষ্মীপুর গণমানুষের নেতা মাননীয় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নির্দেশক্রমে বৃক্ষরোপণ পালন করি। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।”







আরও পড়ুন
ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
জাল সনদে দুই স্কুলের সভাপতি বিএনপি নেতা
চট্টগ্রামে তিনটি বিলাসবহুল গাড়িসহ বিপুল যন্ত্রাংশ উদ্ধার