স্টাফ রিপোটারঃ
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন পরিবেশ অধিদপ্তরের পাশে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বলেন, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।







আরও পড়ুন
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
লক্ষ্মীপুরে একযোগে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান
লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ